ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় আরও ৯ বস্তা ত্রানের সরকারি চাল উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলায় আবারও সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির নয় বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় শাহীন (৩২) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে শাহীনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের ভ্যানচালক শাহীনের বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। শাহীন ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার থেকে সরকারের নির্দেশে উপজেলার হতদরিদ্র ও অসহায়দের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জলকৈ গ্রামের শাহীনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় শাহীনের ঘর থেকে নয় বস্তা চাল উদ্ধার করা হয়। সেই সঙ্গে শাহীনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত চাল একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

একডালা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, সুবিধাভোগীরা ওই চালগুলো বাড়িতে না নিয়ে রাস্তায় বিক্রি করে দেন। শাহীন নামে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি ভ্যানচালক। আমার মনে হয় শাহীন ওই চালগুলো কিনে নিয়েছেন। চালগুলো আমার জিম্মায় রাখা হয়েছে।

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, গ্রেফতার শাহীনের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার নওগাঁর বদলগাছীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১৪ বস্তা চালসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করে উপজেলা প্রশাসন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় আরও ৯ বস্তা ত্রানের সরকারি চাল উদ্ধার

আপডেট সময় ০৮:৪২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০