ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

এবার লকডাউন রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার প্রতিনিধিঃকরোনা ভাইরাসের প্রাদুভার্ব ঠেকাতে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প লকডাউন করা হয়েছে। 

বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো আগে থেকেই অঘোষিত লকডাউন ছিল, শুধু ঘোষণা হয়নি। তাছাড়া ১১ মার্চ থেকে সেখানে এনজিও সংস্থাদের কাজ বন্ধ করা হয়েছিল। শুধু অতি জরুরি কার্যক্রম চালু ছিল।

মাহাবুবুল আলম বলেন, বুধবার থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা লকডাউন করেছেন।

ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউনের আওতায় পড়েছে। ক্যাম্পগুলোতে বাইরে থেকে কোনো মানুষ যাতে ঢুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। সেখানকার পরিস্থিতি আগের মতো নেই। ক্যাম্পে শুধু  ইমার্জেন্সি কার্যক্রম চালু থাকবে।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। এর আগে থেকেই ৪ লাখ রোহিঙ্গা এদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে এখন কক্সবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে রয়েছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

এবার লকডাউন রোহিঙ্গা ক্যাম্প

আপডেট সময় ০৮:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০