ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পিটিয়ে হত্যা করলো জুয়াড়িকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুয়ার আসরে জাহাঙ্গীর আলম (৫১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা সদরের মুন্সি মার্কেটের পাশে পোড়াগুদামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর উপজেলার চরচারতলা গ্রামের মৃত ইলু মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরচারতলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (ছোট আবু) পোড়াগুদামে জুয়ার আসর চালাতেন।

জাহাঙ্গীর ওই আসরে নিয়মিত জুয়া খেলেন। শুক্রবার বিকেলে জুয়া খেলার সময় কয়েকজন দুর্বৃত্ত জুয়ার আসরে গিয়ে জাহাঙ্গীরকে বেধড়ক পেটান।

পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্নিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় পিটিয়ে হত্যা করলো জুয়াড়িকে

আপডেট সময় ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০