ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় অযথা বাইরে ঘোরাঘুরি করায় ৯ জনকে জরিমানা

স্টাপ রিপোর্টার (নওগাঁঃ)  করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে অযথা বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু তারপরও মানুষ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় ও বাজারে ঘোরাঘুরি করছে। অকারণে বাড়ির বাইরে ঘোরাঘুরি করায় নওগাঁর পোরশা উপজেলায় ৯ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কয়েকটি স্থানে অবস্থান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা সুনিল কুমার সরকার, স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা বলেন, উপজেলার কালাইবাড়ি, গাংগুরিয়া ও সরাইগাছি মোড়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা ও বাজারে ঘুরছিল ৯ ব্যক্তি।

অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যক্তিদের জরিমানা করা হয়। সেই সঙ্গে চলমান নিষেধাজ্ঞায় বাড়ির বাইরে চলাচল না করতে বলা হয়।

তিনি আরও বলেন, করোনাভাইরাস সচেতনতায় গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্চে। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ডসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় অযথা বাইরে ঘোরাঘুরি করায় ৯ জনকে জরিমানা

আপডেট সময় ০৩:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০