ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

দিনাজপুরে বেতনের দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ, নিহত ১

দিনাজপুর (বিরল)প্রতিনিধি: দিনাজপুরের বিরলে বকেয়া বেতনের দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে সুরত আলী (৪০) নামে এক পান দোকানদার নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন তিন পাটকল শ্রমিক ও লাঠি চার্জে আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ শ্রমিক।

বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার র‌বিপুর গ্রা‌মে আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আব্দুর লতিফের রুপালী বাংলা জুট মিলে এ ঘটনা ঘটে।

নিহত সুরত আলী বিরল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হুসনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশের গুলিতে আহত শ্রমিক রাজ কুমার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শ্রমিক রায়হান ও ইব্রাহীম বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে মিল বন্ধ হয়ে যাবে এমন খবরে ২৫ মার্চ বিকেল থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। সেসময় মিল কর্তৃপক্ষ পুরো বকেয়া বেতন দিতে গড়িমশি শুরু করে।

শ্রমিকদের কারও চার সপ্তাহের কারও তিন সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। মিল কর্তৃপক্ষ পাঁচ দিনের বেতন দিতে চায়, আর শ্রমিকরা মিল বন্ধের আগে পুরো বকেয়া বেতন চায়।

এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মালিকপক্ষ কোনো বেতন দেবে না বলে জানালে শ্রমিকরা রাত ৮টার দিকে ভাঙচুর শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুরত আলীর মৃত্যু হয় এবং মিলের অপর তিনজন শ্রমিক গুলিবিদ্ধ হন। এছাড়া পুলিশের লাঠি চার্জে কমপক্ষে আরও ১৫ শ্রমিক আহত হন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

দিনাজপুরে বেতনের দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ, নিহত ১

আপডেট সময় ১২:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০