ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ৯৭৫ জন হোম কোয়ারেন্টিনে, ২৯৯ জনকে ছাড়পত্র

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন কাউকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা না হলেও এ সময়ে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় মোট ১৩৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

সোমবার (২৩) বিকাল থেকে মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪টা পর্যন্ত কন্ট্রোল রুম সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

নওগাঁর সিভিল সার্জন ডা. আ. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, শুরু থেকে এ পর্যন্ত নওগাঁ জেলার মোট ১ হাজার ২৭৪ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। এ পর্যন্ত ১৪ দিনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২৯৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেওয়া কারও শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

এখন পর্যন্ত জেলার ১১টি উপজেলায় মোট ৯৭৫ জন হোম কোয়ারেনন্টিনে রয়েছেন। জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁ জেলায় সচেতনতার ওপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জেলার সাপ্তাহিক হাট বাজারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সকলকে জনসমাগম এড়িয়ে চলতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। তিনি জানান নওগাঁয় এ পর্যন্ত কোনো ব্যক্তির মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ৯৭৫ জন হোম কোয়ারেন্টিনে, ২৯৯ জনকে ছাড়পত্র

আপডেট সময় ১১:৪০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০