ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

করোনা : যশোরে মাছের রেণু পোনা উৎপাদন বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, যশোর : করোনা ভাইরাসের কারণে আগামী ২৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্যে হ্যাচারিতে মাছের রেণু ও পোনা উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতি। আজ দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি।

যশোর জেলা থেকে দেশের মোট চাহিদার ৬০ শতাংশ রেনু ও পোনা মাছ উৎপাদন ও সরবারহ করা হয়। সমিতির সভাপতি ফিরোজ খান বলেন, আশির দশকে যশোরে মাছের রেনু উৎপাদনের বিস্তার ঘটে।

বিশেষ করে যশোর শহরের চাঁচড়া এলাকাসহ আশপাশের এলাকায় গড়ে ওঠে ৮৭টি হ্যাচারি। এসব হ্যাচারিতে উৎপাদিত হয় রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, সিলভার কার্প, পাঙ্গাস, ব্লাককার্প, কালবাউস, সরপুটি, শিং, কৈসহ বিভিন্ন মাছের রেনু পোনা।

যা দেশের মোট চাহিদার ৬০ শতাংশ পূরণ করে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার বেশকিছু উদ্যোগ নিয়েছে।

এ অবস্থায় রেনুপোনা খাতকে রক্ষায় হ্যাচারি মালিকদের ঐক্যমতের ভিত্তিতে আগামী ২৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্যে হ্যাচারিতে মাছের রেণু ও পোনা উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এজন্য মাছ ক্রেতাদের সংকটকালিন সময়ে রেনু ও পোনা নেয়ার জন্য যশোরে না আসার আহবান জানিয়েছেন তিনি। সট-১ ফিরোজ খান, সভাপতি, যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতি

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

করোনা : যশোরে মাছের রেণু পোনা উৎপাদন বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৬:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০