ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাগেরহাটে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটের ফকিরহাটে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের মারুফ বিল্লাহ’র বাড়িতে ৫-৬ জনের একটি ডাকাত দল প্রবেশ করে নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র ও স্বর্নালংকার লুটে নেয়।

মারুফ বিল্লাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ, পিরোজপুর শাখায় কর্মরত আছেন। ব্যাংক কর্মকর্তা মারুফ বিল্লাহ জানান, রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত ৫-৬ সদস্যের একটি ডাকাত দল তাদের গ্রিলের তালা ভেঙে আমাদের ঘরে প্রবেশ করে।

প্রথমে আমার ভাগনে ওসমানগনি, ছোট ভাই মোঃ নাসরুল্লাহ ও ছোট ভাইয়ের স্ত্রীর হাত পা বেধে ঘরে যা আছে তাই দেওয়ার জন্য হুমকি ধামকি দেয়। ঘরের মধ্যে তছনছ করে।

এক পর্যায়ে তারা ঘরে থাকা নগদ অর্ধ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়। বিষয়টি কোথাও না জানানোর জন্য হুমকি দিয়ে যায়।

জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে উল্লেখ করেন তিনি। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি।

ডাকাতরা নগদ টাকাসহ স্বর্নালংকার লুটে নিয়েছে। আমরা জড়িতদের সনাক্ত করতে কাজ শুরু করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাগেরহাটে ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি

আপডেট সময় ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০