ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ধন্যবাদ জানিয়েছেন সরকারকে খালেদা জিয়ার বোন

স্টাফ রিপোর্টারঃ  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।

মঙ্গলবার (২৪ মার্চ) খালেদা জিয়ার সাজা ছয়মাসের জন্য স্থগিত রেখে তাকে ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়ার শর্তে এবং ওই সময়ে তিনি দেশের বাইরের গমন না করার শর্তে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা আইনমন্ত্রী জানানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, গণমাধ্যমে প্রকাশিত খবরে তারা নিশ্চিত হয়েছেন।

আর কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সেলিমা ইসলাম।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটাকে জামিন বলা যায় না। তবে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যরা সবাই বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তবেই আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ধন্যবাদ জানিয়েছেন সরকারকে খালেদা জিয়ার বোন

আপডেট সময় ০৫:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০