ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ভোলায় আইসোলেশনে যুবক, করোনা সন্দেহে

ভোলা প্রতিনিধি: ভোলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে জহিরুল (২৫) নামে এক যুবকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। তার বাড়ি দৌলতখান উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে ওই যুবক চিকিৎসা নিতে আসেন। তাকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তার করোনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নমুনা পরীক্ষা করার পরে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে জেলায় ৩২২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় বেড়েছে আরও ৫০ জন। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হওয়ায় ৬০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ভোলায় আইসোলেশনে যুবক, করোনা সন্দেহে

আপডেট সময় ০৪:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০