ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রংপুরে কাজ করছে সেনাবাহিনী

রংপুর প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় রংপুরে তিন ভাগে বিভক্ত হয়ে কাজ করছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের সঙ্গে প্রস্তুতি সভায় এ কথা জানান সেনবাহিনীর কর্মকর্তারা।

প্রস্তুতি সভা শেষে জেলা প্রশাসক আসিব আহসান সাংবাদিকদের বলেন, সকালে লেফটেন্যান্ট কর্নেল তারেক, নাসির এবং মেজর ইমামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিমের সঙ্গে প্রস্তুতি সভা হয়েছে। তারা তিনটি ভাগে ভাগ হয়ে রংপুরে কাজ শুরু করেছেন।

‘সভায় তারা কীভাবে এবং কি কি কাজ করবেন, তা নির্ধারণ করেছেন। তারা বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়া জনসমাগম এড়িয়ে চলা, জনসমাবেশ তৈরি না করাতেও কাজ করবেন। একইসঙ্গে প্রশাসনের আইসোলেশন সেন্টার, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পরিদর্শন, এমনকি প্রশাসনের সফলতা ও দুর্বলতাও পর্যবেক্ষণ করবে সেনাবাহিনী।’

এছাড়া করোনা পরিস্থিতির অবনতি হলে কীভাবে কাজ করা হবে, তা-ও নির্ধারণ করবে সেনাবাহিনী। মঙ্গলবার বিভিন্ন উপজেলা পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গেও মতবিনিময় করবেন তারা।

এদিকে, রংপুর জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ১৯৩ জন। যদিও গতকাল পর্যন্ত ছিলেন ৩৪৭ জন। বাকিদের হোম কোয়ারেন্টিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিক চলাফেরার অনুমতি দেওয়া হয় স্বাস্থ্য বিভাগ থেকে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রংপুরে কাজ করছে সেনাবাহিনী

আপডেট সময় ০২:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০