ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মাস্ক-হেক্সিসল বিতরণ অব্যাহত রেখেছে আ.লীগ

স্টাফ রিপোর্টারঃ  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতার লক্ষ্যে মাস্ক এবং হেক্সিসল বিতরণ করেছে দলটি।

চাঁদপুর, মানিকগঞ্জ জেলাসহ ঢাকা মহানগর দক্ষিণের ২৬ নং ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ড এবং দৈনিক মানবকণ্ঠসহ কয়েকটি প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের অফিসে এ সব বিতরণ করা হয়।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মাস্ক ও হেক্সিসল বিতরণ করে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

এর আগে, ২১ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কয়েকটি সামাজিক সংগঠন ও সাংবাদিকদের হাতে এগুলো তুলে দেন। এ সময় করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

al

করোনাভাইরাস নিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এই উদ্যোগের কথা জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

সুজিত রায় নন্দী বলেন, ‘আমরা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশে জনসচেতনতার লক্ষ্যে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছি। করোনা নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত আমরা বিতরণের কাজ চালিয়ে যাব। মানুষ, মানুষের জন্য। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা দ্রুতই করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাব। এ জন্যই আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এর আগেও আমরা জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক ও হেক্সিসল বিতরণ করেছি।’

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মাস্ক-হেক্সিসল বিতরণ অব্যাহত রেখেছে আ.লীগ

আপডেট সময় ০১:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০