ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ভালুকায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮টি ঘর

ভালুকা প্রতিনিধিঃ  ময়মনসিংহের ভালুকা উপজেলায় জামিরদিয়া এলাকায় একটি বাড়িতে আগুনে পুড়ে গেছে আটটি বসত ঘর। এ সময় ঘরে ভেতরে থাকা নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া দক্ষিণ পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আলহাজ্ব শাহাব উদ্দিনের ছেলে রমজান আলীর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে রমজান আলীর আটটি ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলাম, মাহাবুব আলম ও আলমগীর হোসেন জানান, আমরা সবাই এই বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, আমাদের ৮টি ঘরে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ীর মালিক রমজান আলী।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নিয়ারাজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমাদের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কত টাকার মালামাল পুড়ে গেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এতে কোনো হতাহতের হয়নি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ভালুকায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮টি ঘর

আপডেট সময় ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০