ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

করোনা নিয়ে গুজব সৃষ্টি যুবদল নেতা আটক

স্টাফ রিপোর্টারঃ  বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি নভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ৩৫ সেকেন্ডের অডিও মেসেজের গুজবের হোতা ডা. ইফতেখার আদনানকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ মার্চ) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তর জোনের উপকমিশনার বিজয় বসাক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই ডাক্তার চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৫ সেকেন্ডের একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিওবার্তায় ‘হ্যালো রোহান’ বলে একজনকে সতর্ক করা হচ্ছিল।

অডিওতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল কয়েকদিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৮ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে।

তবে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি অডিও মেসেজে দেওয়া এ তথ্যের কোনো ভিত্তি পাননি। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী গুজব সৃষ্টিকারীর খোঁজে নামে। প্রথমে ওই ব্যক্তিকে শনাক্ত করে তারা। পরে অভিযান চালিয়ে চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড় থেকে তাকে আটক করে।

বিষয়টি নিয়ে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জানিয়েছেন, আটক ডা.আদনান চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে কর্মরত আছেন।

করোনায় সংক্রমণ নিয়ে চমেক হাসপাতালে মৃত্যু হয়েছে। অডিওবার্তার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের ম্যাসেঞ্জারে এ ভুয়া তথ্য ছড়িয়ে দেন আদনান। সেটি জনমনে ব্যাপক প্রভাব ফেলে। ফলশ্রুতিতে মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। গুজব ছড়ানোর দায়ে তাকে আমরা আটক করেছি।

পুলিশ জানিয়েছে, অডিওবার্তা বিষয়ে আদনানের দাবি, ফোন করে এ নিয়ে নিজের এক স্বজনকে সতর্ক করেন। কিন্তু পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে ইচ্ছাকৃতভাবে ভয়েস রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়েছেন উনি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

করোনা নিয়ে গুজব সৃষ্টি যুবদল নেতা আটক

আপডেট সময় ১১:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০