ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রাজধানীতে পু‌লিশের স‌ঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সোহেল হাওলাদার নামে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাতে এই বন্দুকযু‌দ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পু‌লিশের দা‌বি। তাদের মুগদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত সোহেল হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা থানার সুরুজ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা, হত্যা প্রচেষ্টা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভি‌ত্তিতে সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে বলে জানতে পা‌রি। এমন খবর পেয়ে আমি ও খিলগাঁওয়ের জোনাল সহকারী কমিশনার জুলফিকার স্যারের নেতৃত্বে একটি দল শনিবার দিনগত রাতে অস্ত্র উদ্ধার করতে নাগদারপাড় এলাকায় যাই।

‌তি‌নি আরও বলেন, সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের ওপরে গুলি চালালে আমরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাই। এ সময় সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে আমাদের থানার উপপরিদর্শক আজিজুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় খিলগাঁওয়ে জোনাল সহকারী কমিশনার জুলফিকার আলী ও থানার ওসি মশিউর রহমান আহত হয়েছেন। পরে তারা মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রাজধানীতে পু‌লিশের স‌ঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসীর মৃত্যু

আপডেট সময় ১১:০০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০