ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভাসমান অবস্থায় রাসেল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ মার্চ) সকালে কাপাসিয়া উপজেলার বানার (শীতলক্ষ্যা) নদী থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা  হয়।

নিহত মো. রাসেল (২৫) শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  জানান, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) নদীতে অন্যান্য ছেলেদের গোসল করতে দেখে নিহত রাসেল নদীতে গোসল করতে নামে এবং নদীতে নামার কিছুক্ষণ পর সে নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়।

ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার  করতে পারেনি ডুবুরিরা। পরে আজ সকালে নদীতে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান,  নিহত রাসেল মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০