ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

 পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

 পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পেশাদার মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত আবুল কালাম কাইলা ওরফে আব্দুল আলিম কালু (৩৫) সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ডজন খানেক মামলা আছে।

সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাঁথিয়া থানা পুলিশ শুক্রবার দিনগত গভীর রাতে মাদক ব্যবসায়ী আবুল কালাম কাইলাকে আটক করে উপজেলার করমজা পৌঁছালে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে।

দুই পক্ষের গুলাগুলির এক পর্যায়ে তারা পিছু নিলে ঘটনাস্থল থেকে আবুল কালাম কাইলার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওসি আরো জানান, কালু দীর্ঘ দিনধরে এলাকায় মাদক ব্যবসা করতেন।

ইতিপূর্বে পুলিশের নিকট কয়েক বার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে পূণরায় মাদক ব্যবসা শুরু করতেন বলেও জানান পুলিশ। নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

 পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১১:২০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০