ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বগুড়ায় সময় টিভির সাংবািদিক ও ক্যামেরাম্যানের ওপর হামলা

আহত “সময় টিভির রিপোর্টার মাজেদ রহমান ও ক্যামেরাপার্সন রবিউল”

বগুড়া জেলা প্রতিনিধিঃ   বগুড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্রসাংবাদিক রবিউল ইসলাম।

এ সময় তাদের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় সাংবাদিকরা জানান, বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির সংবাদ করতে যান মাজেদুর রহমান ও রবিউল ইসলাম।

নিম্নমানের ইট ও নির্মাণ সামগ্রী দিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে এমন তথ্য জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়া ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। লাঠিসোঠা দিয়ে বেধড়ক পিটিয়ে মাজেদুর রহমান ও রবিউল ইসলামকে গুরুতর আহত করা হয়।

ভাঙচুরের পর সময় টেলিভিশনের ক্যামেরা, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

বগুড়ায় সময় টিভির সাংবািদিক ও ক্যামেরাম্যানের ওপর হামলা

আপডেট সময় ০৪:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০