ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল Logo নওগাঁয় ব্যবসায়ীর মাথায় আঘাত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা Logo নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা জরাজীর্ণ হাজারো মানুষের ভোগান্তি Logo তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা

সাইকেল আরোহীকে গাড়ি চাপায় হত্যা, গ্রেপ্তার কুশল মেন্ডিস

কুশল মেন্ডিস

ক্রীড়া ডেস্কঃ  নিজের জন্য বড় বিপদ ডেকে এনেছেন কুশল মেন্ডিস। বেপরোয়া গাড়ি চালিয়ে ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহী বৃদ্ধকে চাপা দিয়ে মেরে ফেলেছেন ২৫ বছর বয়সী শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার জন্য মেন্ডিসকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ঘটনাটি ঘটেছে রোববার (০৫ জুলাই) সকালে, দক্ষিণ কলম্বোর পানাদুরায়। এমন মর্মান্তিক ঘটনা ঘটানোর জন্য লঙ্কান ব্যাটসম্যানকে গ্রেপ্তার করার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দেশটির পুলিশ কর্মকর্তা এসএসপি জালিয়া সেনারত্নে।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট স্থগিত থাকার পর এই সপ্তাহ থেকে পাল্লেকেল্লেতে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা।

মেন্ডিসও সেই ট্রেনিং ক্যাম্প স্কোয়াডে আছেন। এরই মধ্যে রোববার সকালে গাড়ি চালানোর সময় দূর্ঘটনাবশত ঐ সাইকেল আরোহীকে চাপা দিয়ে বসেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় বৃদ্ধটির।

নিহত ব্যক্তি পানাদুরা গোরাকাপোলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এসএসপি সেনারত্নে। আজ বিকেলে মেন্ডিসকে কোর্টে চালান করে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম এই ব্যাটসম্যান দেশের হয়ে ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

ট্যাগস

রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

সাইকেল আরোহীকে গাড়ি চাপায় হত্যা, গ্রেপ্তার কুশল মেন্ডিস

আপডেট সময় ০১:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

ক্রীড়া ডেস্কঃ  নিজের জন্য বড় বিপদ ডেকে এনেছেন কুশল মেন্ডিস। বেপরোয়া গাড়ি চালিয়ে ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহী বৃদ্ধকে চাপা দিয়ে মেরে ফেলেছেন ২৫ বছর বয়সী শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার জন্য মেন্ডিসকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

ঘটনাটি ঘটেছে রোববার (০৫ জুলাই) সকালে, দক্ষিণ কলম্বোর পানাদুরায়। এমন মর্মান্তিক ঘটনা ঘটানোর জন্য লঙ্কান ব্যাটসম্যানকে গ্রেপ্তার করার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন দেশটির পুলিশ কর্মকর্তা এসএসপি জালিয়া সেনারত্নে।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট স্থগিত থাকার পর এই সপ্তাহ থেকে পাল্লেকেল্লেতে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা।

মেন্ডিসও সেই ট্রেনিং ক্যাম্প স্কোয়াডে আছেন। এরই মধ্যে রোববার সকালে গাড়ি চালানোর সময় দূর্ঘটনাবশত ঐ সাইকেল আরোহীকে চাপা দিয়ে বসেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় বৃদ্ধটির।

নিহত ব্যক্তি পানাদুরা গোরাকাপোলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এসএসপি সেনারত্নে। আজ বিকেলে মেন্ডিসকে কোর্টে চালান করে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম এই ব্যাটসম্যান দেশের হয়ে ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471