ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ১৫ টন চালসহ ব্যবসায়ী গ্রেপ্তার

জব্দকৃত চালের বস্তা

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার গাবতলীতে ১৫ টন চালসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় খাদ্য গুদাম কর্মকর্তা এবং দারোয়ান পুলিশ হেফাজতে রয়েছে। 

গ্রেফতারকৃত ব্যবসায়ী ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের আজাহার আলীর ছেলে আমজাদ হোসেন ওরফে শাহেনশাহ।

পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন, গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও দারোয়ান ছাদেকুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার সরকারি ছুটির দিনে সাবেকপাড়া সরকারি খাদ্যগুদাম সংলগ্ন রাস্তায় ট্রাকে চাল লোড করা হচ্ছিল।

ট্রাক গুদামের ভিতরে না ঢুকিয়ে বাহিরে রেখে গুদাম থেকে চাল লোড করার বিষয়টি স্থানীয় লোকজন সন্দেহের চোখে দেখে। তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চাল জব্দ করেন।

বগুড়ার গাবতলী থানার ওসি নুরুজ্জামান জানান শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্য গুদাম থেকে ১৫ টন চাল ট্রাকে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় হাতেনাতে ধরা হয় আমজাদ হোসেন ওরফে শাহেনশাহ কে।

চালসহ তাকে থানায় আনা হয়। ওই চাল ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর না দিতে পারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওই ঘটনায় সাবেকপাড়া খাদ্য গুদামের কর্মকর্তা গাজী মোঃ শফিকুল ইসলাম ও গুদামের  দারোয়ান ছাদেকুল ইসলামকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, ওই দুজন সরকারি কর্মকর্তা হওয়ায় সরকারি বিধি অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাবতলী উপজেলা খাদ্য কর্মকর্তা হারুনার রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে খাদ্য গুদাম কর্মকর্তা ও দারোয়ান আটক থাকলে তিনি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করবেন।

তিনি আরো জানান, ঘটনার পরেই খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে।

এব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম জানান, এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই খাদ্য গুদাম সিল গালা করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ১৫ টন চালসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০