ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

না ফেরার দেশে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

স্টাফ রিপোর্টারঃ   চলে গেলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। ১৪ মে, বৃহস্পতিবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

এর আগে বৃহস্পতিবার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান জানান, ‘হঠাৎ করেই আজ আব্বার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

সকাল থেকেই জ্বর ছিল। এখন বুকে ব্যথা অনুভব করছেন। চিকিৎসকরা তাকে ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে (সিসিসি) স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।’

৮৩ বছর বয়সী এই অধ্যাপক হৃদরোগের সমস্যা ছাড়াও কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স ও প্রস্টেটের সমস্যায় ভুগছিলেন।

খ‌্যাতিমান অধ‌্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন।

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আনিসুজ্জামান। এই ভূখণ্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রয়েছে তার।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

না ফেরার দেশে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

আপডেট সময় ০৫:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০