ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা গুম করছে সরকার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টারঃ  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকার বিএনপির নেতাকর্মীদের যেভাবে গুম করেছে সেভাবে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকেও গুম করছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর তোপখানা রোডে জাসাসের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন।

রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবিলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত ও মৃত্যুর মিছিল হতো না।

অন্য দেশের দৃষ্টান্ত আছে আগাম প্রস্তুতি নেওয়ায় সেখানে তেমন আক্রান্ত হয়নি। আর আমাদের দেশের সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিণতি দেখছি প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

‘একটি বিশেষজ্ঞ দলের জরিপে আসছে ৯২৯ জন লোক করোনা উপসর্গে মারা গেছেন। আর সরকার বলছেন ২৬৯ জন করোনায় মারা গেছে। এই সরকার মৃত্যু-আক্রান্ত সংখ্যাকে গুম করছে।’

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সবকিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই সরকারে কোনো পরিবর্তন দেখছি না। সরকার তাদের আগের আচরণ-বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে।

এই মহামারির মধ্যেও আমাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। ছাত্রদল নেতা রিপনকে তার বাড়ি থেকে মধ্যরাতে তুলে নেওয়া হয়েছে। তারপর স্বীকার করা হয়নি। বুধবার তাকে থানায় দেওয়া হয়েছে। এটা কীসের নমুনা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা গুম করছে সরকার

আপডেট সময় ০৪:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০