ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

শিশুদের ক্রিকেট খেলা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় অভিভাবকের গেল প্রাণ

 বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের চিতলমারীতে শিশুদের ক্রিকেট খেলার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বিপুল শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল শেখের মৃত্যু হয়। বুধবার রাত আটটার দিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

নিহত বিপুল শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের বাসিন্দা। বৃহষ্পতিবার সকালে নিহতের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

তবে পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি। স্থানীয়দের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক বলেন, বুধবার সকালে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের মাঠে স্থানীয় কয়েকজন শিশুর ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব হয়।

পরে শিশুদের অবিভাবকদের হস্তক্ষেপে শিশুদের ওই দ্বন্দ্বের মীমাংসা হয়। সকালের ওই দ্বন্দ্বের জেরে রাত আটটার দিকে এক অবিভাবকের বাবা বিপুল শেখের সাথে অন্য অবিভাবকদের পুণরায় বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে ওই অবিভাবকদের মধ্যে কারও হাতে থাকা ধারালো অস্ত্র বা লোহার রড দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

শিশুদের ক্রিকেট খেলা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় অভিভাবকের গেল প্রাণ

আপডেট সময় ১২:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০