ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারাম উৎসবে মাতলো পত্নীতলা মাঠ

পত্নীতলা উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী কারাম উৎসব- ২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ২৩ শে সেপ্টেম্বর  বুধবার বিকেলে  উপজেলার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী নানা সংস্কৃতিক অনুষ্ঠান, নিত্য, গান ও ধর্ম আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবের উদ্বোধন করেন নওগাঁ-২ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জেহা খান (জোহা) এবং পত্নীতলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা ম্যাম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ৫ নম্বার মাটিন্দর ইউনিয়নের দুই বারের সাবেক (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল ফারুক এবং জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি শ্রী শুবোধ উরাঁও সহ বিভিন্ন সামাজিক, সংস্কৃতি রাজনৈতিক ব্যক্তিবর্গ

আয়োজকরা জানান, কারাম উৎসব আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। প্রতিবছর ভাদ্র- আশ্বিন মাসে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভালো ফসলের প্রত্যাশায় এ উৎসব উদযাপন করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল আদিবাসী তরুণ-তরুণীদের ঐতিহ্যবাহী নৃত্য, লোকসংগীত এবং সংস্কৃতিক পরিবেশন।

বক্তারা বলেন, কারাম উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক ও বন্ধন। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে তাদের নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয়।

উৎসবে উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী নারী পুরুষ সহ সহ বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুরো উৎসব স্থল মুখরিত হয়ে ওঠে। নাচ-গান, আনন্দ-উচ্ছ্বাস মিলন মেলার পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।

ট্যাগস

কারাম উৎসবে মাতলো পত্নীতলা মাঠ

আপডেট সময় ০৯:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬