ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইমাম কে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

 ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনা ময়মনসিংহের ত্রিশালে ।

সোমবার রাতে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্তকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (৪৫)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়। তিনি বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া (পাঁচ রাস্তার মোড়) এলাকার খালেক মণ্ডল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়, ৮ বছর বয়সী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশুটির বাবা ভ্যানচালক ও মা গার্মেন্টকর্মী। গ্রামের বিভিন্ন বাড়ি থেকে পালাক্রমে মসজিদের ইমামকে খাবার দেওয়া হতো। গত শুক্রবার শিশুটি ইমামের জন্য দুপুরের খাবার নিয়ে গেলে মসজিদের পাশে ইমামের জন্য থাকা কক্ষে শিশুটি ধর্ষণের শিকার হয়। ইমাম বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখালেও সোমবার বিষয়টি শিশুটি স্বজনদের জানায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করে তার ভিডিও ধারণ করে। ফেসবুকে ছড়িয়ে দেওয়া ভিডিওতে শিশুকে ধর্ষণের কথা স্বীকার করতে শোনা যায় ইমামকে। পরে পুলিশ গিয়ে ইব্রাহিমকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর বাবা বাদি হয়ে সোমবার রাতে থানায় মামলা করেন। ওই মামলায়  ইব্রাহিমকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠায়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, শিশুটি ইমামকে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গত শুক্রবার ধর্ষণের ঘটনা ঘটলেও সোমবার বিষয়টি জানাজানি হয়। আজ শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেলে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।  অভিযুক্তকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

ইমাম কে খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

আপডেট সময় ০৬:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬