ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁয় ৩ লাখ টাকা মুক্তিপন দাবীতে ৩ দিন ধরে এক ব্যাক্তিকে আটকে রাখার অভিযোগ

নওগাঁয় বিয়ের সময় খরচ হওয়া টাকা ফেরতের দাবিতে জামাই ও শ্বশুরবাড়ির লোকজনকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সুলতান মাহমুদ বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ভুক্তভোগী সুলতান মাহমুদের সাথে আরিফার বিয়ে হয় নওগাঁর বলিহার ইউনিয়নের গাজীপুর গ্রামে ।

গত কোরবানির ঈদে সুলতান মাহমুদের স্ত্রী আরিফার পিতার  বাড়িতে বেড়াতে আসেন। এরপর গত ২১ জুন সকালে সুলতান মাহমুদের বাবা এবং মামা তাকে নিতে শ্বশুরবাড়িতে যান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুলতান মাহমুদের বাবা মোশারফ ও মামা কামাল হোসেন সেখানে পৌঁছালে আরিফার পরিবারের লোকজন মো: আশরাফুল, (শ্বশুর) তাদের আটকে দেয়। তারা বিয়ের সময়  ৩ লাখ  খরচের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা সুলতানের বাবা ও মামাকে জোরপূর্বক আটকে রেখে মারধর করেন।

সুলতান মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে স্থানীয় সাক্ষী মো. আলমগীর ও মো. আব্বাস আলীকে বিষয়টি অবগত করেন। পরে পরিবারের সাথে পরামর্শ করে আইনি সহায়তার জন্য থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন সুলতান। আটক সুলতানের মামা কৌশলে সেখান থেকে এলেও

এ বিষয়ে ভুক্তভোগী মো. সুলতান মাহমুদ বলেন, “আমার বাবা ও মামাকে অন্যায়ভাবে আটকে রেখে মারধর করা হয়েছে  এখনো তারা আমার বাবা কে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপন দাবী করছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।”

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আসাদুজ্জামান  জানান, অভিযোগটি হাতে পেয়ে ভীমপুর তদন্ত কেন্দ্রে দেওয়া হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় ৩ লাখ টাকা মুক্তিপন দাবীতে ৩ দিন ধরে এক ব্যাক্তিকে আটকে রাখার অভিযোগ

আপডেট সময় ০১:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬