মরিচ গাছের আড়ালে গাঁজা চাষ করেছেন কুড়িগ্রামের এক কৃষক। ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের বটতলা নামক স্থানে কৃষক ইউসুফ মিয়া মরিচ ক্ষেত থেকে গাঁজার উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহৎ আকৃতির গাঁজা গাছটি জব্দ করেন।
স্থানীয়রা জানান, দুধকুমার নদী দ্বারা বিচ্ছিন্ন দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরে স্থানে কৃষক ইউসুফ মিয়া মরিচ ক্ষেতে প্রায় দুই বছর ধরে একটি গাঁজার গাছ বড় করে আসছিলেন।
গাছটি প্রায় ১০ ফুট উচ্চতার হয়েছে। কৃষক ইউসুফ মিয়ার পাকা ধানে মই দিয়ে বসে পুলিশ। গাঁজা গাছে ফুল আসার আগে পুলিশের হাতে ধরা পড়ে গাছটি। ফলে গাঁজা বিক্রি করে লাভের মুখ দেখা হলো না কৃষক ইউসুফ মিয়ার। দূর্গম এলাকা হওয়ায় পুলিশ আসা দেখে ভারতের দিকে পালায় গেছে গাঁজা চাষি।
কুড়িগ্রাম প্রতিনিধি। 










