নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্লাটফর্মে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি বলেন, ইসরায়েল এবং ইরানকে অবশ্যই অবিলম্বে হামলা চালানো বন্ধ করতে হবে।
ইসরায়েল ও ইরানকে একে অপরের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলের হাইফায় রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলি’ হামলার জবাবে তারা ইসরায়েলের হাইফা শহরের একটি অনুরূপ কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বিপ্লবী রক্ষীবাহিনী সতর্ক করে বলেছে, এই অঞ্চলে বেসামরিক এবং জ্বালানি লক্ষ্যবস্তুতে আরও হামলা হলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়বে।
আন্তর্জাতিক ডেক্স: 










