ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে নওগাঁ শহরের দয়ালের মোড়ে পূবালী ব্যাংক পিএলসি’র সেলফ সার্ভিস সেন্টার ও দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে।

বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় নওগাঁ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নানসহ অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অতিথিরা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে ক্যাশলেস সোসাইটি গঠনে এই সেলফ সার্ভিস সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকদের কিউআর কোড পেমেন্ট, মোবাইল ব্যাংকিং ও এটিএম সেবা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্পটেই ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা এবং সম্পূর্ণ বিনামূল্যে ডেবিট কার্ড পাওয়ার সুযোগ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

আপডেট সময় ০৯:২৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬