ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ফয়সাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ফয়সাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফয়সাল উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের রাজা মিয়ার ছেলে।

তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই মোর্শেদ (৪০)কে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই মোর্শেদ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ফয়সালের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযান চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকা থেকে অভিযুক্ত মোর্শেদকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত মোর্শেদ নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট সময় ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬