ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণ

শনিবার (৯ মে) সকাল থেকেই জেলা স্টেডিয়ামে আটটি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম.এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, আবুল কালাম আজাদসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বালকদের কাবাডি খেলায় সাপাহার উপজেলাকে হারিয়ে পোরশা উপজেলা চ্যাম্পিয়ান হয়। বালিকাদের কাবাডি খেলায় মান্দা উপজেলাকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ান। বালকদের ফুটবল খেলায় আত্রাই উপজেলাকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ান হয়। বালিকাদের ফুটবল খেলায় পোরশা উপজেলাকে হারিয়ে ধামইরহাট উপজেলা চ্যাম্পিয়ান। বালকদের ক্রিকেট খেলায় ধামইরহাট উপজেলাকে হারিয়ে মান্দা উপজেলা চ্যাম্পিয়ান হয়। বালিকাদের ক্রিকেট খেলায় রানীনগর উপজেলাকে হারিয়ে পত্নীতলা উপজেলা চ্যাম্পিয়ান।

এছাড়াও এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, দাবা ও সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ধাপের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর যে উদ্যোগ নিয়েছে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নওগাঁর খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জেলার সুনাম বয়ে আনবে।

জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে বিজয়ী খেলোয়াড়রা আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে সফল হলে তারা জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণ

আপডেট সময় ১১:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬