ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ৬টি ককটেল ও ৪ টি পেট্রোল বোমা উদ্ধার

নওগাঁয় ৬ টি ৬টি ককটেল ও ৪ টি পেট্রোল বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর বদলগাছী উপজেলা ঝাড়ঘগিয়া গ্রামের সম্পদ নামে এক ব্যাক্তির মুদি দোকানের সামনে থেকে এসব উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘বেলা ৯ টার দিকে বদলগাছি- আক্কেলপুর সড়কের পাশ থেকে সন্দেহজনক একটি সাদা বস্তা দোকানের পাশে পড়ে থাকতে দেখে টহলরত র‍্যাব সদস্যরা। পরে র‍্যাব, সেনাবাহিনী এবং পুলিশ, ঘটনাস্থলে সেই বস্তা থেকে ৬টি ককটেল এবং ৪টি বোতলে পেট্রোল উদ্ধার করা হয়। এরপর ককটেলগুলো নিষ্ক্রিয় করে বোমা ডিসপোজাল ইউনিট’।

ওসি আরও জানান, কারা এবং কী উদ্দেশে এসব সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ট্যাগস

নওগাঁয় ৬টি ককটেল ও ৪ টি পেট্রোল বোমা উদ্ধার

আপডেট সময় ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬