ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

মহাদেবপুর জামায়াতে ইসলামী ‘কর্মী ও দায়িত্বশীল সমাবেশ’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ-৩ (মহাদেবপুর – বদলগাছী ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমানের উপস্থিতিতে মহাদেবপুর উপজেলা জামায়াতের ইসলামী কর্মী ও দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত।

শনিবার (১৭ই জানুয়ারি) সকাল ৯টায় মহাদেবপুর উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান আলোচকের বক্তব্য প্রদান করে মাওঃ মোঃ মাহফুজুর রহমান বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবল সৎ ও যোগ্য নেতৃত্বই পারে দেশকে একটি কল্যাণমূলক পথে পরিচালিত করতে। দেশ পরিচালনায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব উপহার দিতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তারা কোনদিনও সফল হতে পারবে না। আগামী দিনে এই জাতিকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে আরও সচেতন হতে হবে। যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র করেছিল তারা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তারাও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত থাকুন।

মহাদেবপুর উপজেলার আমীর আব্দুল আজিজ সুমন, সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম আরো বক্তব্য প্রদান করেন জেলার সহকারী সেক্রেটারি নাসিরুদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলার সভাপতি শহিদুল ইসলাম ফারুক, উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আরিফ উদ্দিন মোল্লা সহ ইউনিয়নসমুহের কর্মী ও দায়িত্বশীলবৃন্দ।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মহাদেবপুর জামায়াতে ইসলামী ‘কর্মী ও দায়িত্বশীল সমাবেশ’

আপডেট সময় ০২:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬