ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

এনসিপি-জাপা ছেড়ে পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন এবং এনসিপি নেতা লিটন বিশ্বাসের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, যোগদানকারী মাটিরাঙ্গা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মো. সাইফুল ইসলাম রানা ও মো. হাসানুল ইসলাম প্রমুখ।

বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।

আগামী দিনের আন্দোলন ও নির্বাচনি রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

যোগদানের বিষয়ে মাটিরাঙ্গা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, বিএনপি এ দেশের গণমানুষের দল। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করেছে। তাই ওয়াদুদ ভুইয়ার হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টি ও এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।

যোগদানকারী মো. সাইফুল ইসলাম রানা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি আবু ইউসুফ চৌধুরী ও মনিন্দ্র কিশোর ত্রিপুরা, সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মো. মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসুদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী এবং মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

এনসিপি-জাপা ছেড়ে পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০১:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬