ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার
২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ নেমেছে ৭ ডিগ্রিতে

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

চার দিন ধরে দেশের বেশির ভাগ স্থানে কুয়াশার দাপট অব্যহত রয়েছে। আজ বুধবার সকালে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে কুয়াশা কিছুটা কমেছে; কিন্তু কমেছে তাপমাত্রাও। আজ বুধবার সকালে এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। আর দেশের দুই বিভাগসহ মোট ২১ জেলায় আজ বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদেরা বলছেন, এই তাপমাত্রা কমে যাওয়ার প্রবণতা আরও দু–এক দিন থাকতে পারে। আজ অবশ্য রাজধানীতে তাপমাত্রা গতকালের চেয়ে সামান্য বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জের এই তাপমাত্রা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন। তিনি জানান, আজ খুলনা ও বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ বইছে। এ ছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জেও শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে রাজশাহীতে ওই এলাকার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

খুলনা ও বরিশালে জেলার সংখ্যা ১৬। আর এই ৫ জেলা মিলিয়ে মোট ২১ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে।

তরিফুল নেওয়াজ কবীর বলেন, আগামী দু–এক দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে কুয়াশা কমে যেতে পারে।

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ নেমেছে ৭ ডিগ্রিতে

আপডেট সময় ০১:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫