ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁর মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত

নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সবরীতলা মোড় এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সাজু মিয়া (৪০) মারা যান। রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া গাইবান্ধা জেলার খোলাহাটি ইউনিয়নের মৃত আমির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-৮৩৯১) সবরীতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় পেছন থেকে অন্য একটি বালিবোঝাই গাড়িতে ধাক্কা দেন। এতে ট্রাকের সামনের অংশ চাপে দুমড়ে গিয়ে চালক আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁর মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত

আপডেট সময় ১১:৪৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫