ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

এক মৌসুম আগেও দলের হয়ে খেলতে না পারার হতাশা নিয়ে দেশে বসে ছিলেন রিশাদ হোসেন। সতীর্থরা যখন বিগ ব্যাশের ট্রফি হাতে উৎসবে মেতেছিল, তিনি তখন চুপচাপ তাকিয়ে ছিলেন পর্দার আড়াল থেকে। কারণ একটাই-এনওসি না পাওয়ায় হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে ওঠেনি তার।

কিন্তু সময় বদলায়, সুযোগ আবার ফিরে আসে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে রিশাদ নতুন করে জানান দিয়েছেন নিজের জাত। এরপর পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে চ্যাম্পিয়নশিপ জেতা-সব মিলে রিশাদ এখন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ।

তার পথ ধরেই আবারও হোবার্ট হারিকেন্স দলে রেখেছে তাকে। আজ বিগ ব্যাশ লিগের ড্রাফটে দ্বিতীয় রাউন্ডে ১৩তম পিক হিসেবে তাকে দলে টেনেছে তারা। এবারও সূচি একই রকম জটিল থাকলেও, আশা করা হচ্ছে বিসিবি এবার এনওসি দেবে। সেটা পেলে রিশাদ খেলতে পারেন অস্ট্রেলিয়ার জনপ্রিয়তম টি-টোয়েন্টি লিগে।

বিগ ব্যাশে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে খেলেছেন শুধু সাকিব আল হাসান। রিশাদ যদি এবার মাঠে নামতে পারেন, তবে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মঞ্চে পা রাখবেন তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ

আপডেট সময় ০১:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫