ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিল ফিফা

আর কোনো বাধা রইল না কিউবা মিচেলের। বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র পেয়েছেন ফিফা থেকে। ফলে, কিউবা এখন পুরোদমে বাংলাদেশি ফুটবলার। আজ বুধবার (৪ জুন) ফিফা থেকে তার অনুমতিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।

এক যুগ আগে জামাল ভূঁইয়া দেখিয়েছিলেন পথ। তার দেখানো পথে হেঁটে ভিনদেশ থেকে জাতীয় দলে খেলতে এসেছে আরও কয়েকজন। হামজা চৌধুরী আসার পর বাংলাদেশের জার্সিতে খেলতে প্রবাসীদের আগ্রহ বেড়েছে বহুগুণ। সর্বশেষ সংযোজন কিউবা।

ইংল্যান্ডে জন্ম নেওয়া কিউবা আগ্রহ দেখান বাংলাদেশের হয়ে খেলার। ১৯ বছর বয়সী এই ফুটবলারকে পেতে বাফুফেও শুরু করে কাজ। কিউবা বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও কিউবার ক্লাব সান্ডারল্যান্ডের অনাপত্তিপত্র পেতে আবেদন করে বাফুফে। এই দুটি অনাপত্তিপত্র পাওয়ার পর অপেক্ষা ছিল ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। সেটিও পাওয়া হয়ে গেছে।

ডিফেন্সিভ, সেন্ট্রাল ও অ্যাটাকিং—মিডফিল্ডের তিন পজিশনে পারদর্শী কিউবা। সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলে ২৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে কিউবার। যা তাকে এগিয়ে রাখছে সমসাময়িক বাংলাদেশিদের চেয়ে।

বাংলাদেশি মা ও জ্যামাইকান বাবার ঘরে জন্ম নেওয়া কিউবাকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

তবে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের খেলার সম্ভাবনা কমই ৷৩ জুন ছিল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়৷ দেরিতে ফিফা থেকে অনুমোদন আসায় আপাতত কিউবার লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া বেশ কঠিন। যদি না বিশেষ ব্যবস্থায় কিছু করা হয়। সেক্ষেত্রে অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিল ফিফা

আপডেট সময় ০৬:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫