ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ২ নারী আহত

কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক বসতঘরে ঢুকে পড়ে। এতে ওই বাড়িতে থাকা দুই নারী সদস্য আহত হয়েছেন। রবিবার (১ জুন) ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের থানারমোড় ব্রাক পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাড়ির মালিক পঁচা শেখের স্ত্রী রুবি আক্তার (৪৮) ও পুত্রবধূ নিশি খাতুন (২২)।

স্থানীয়রা জানান, ভোররাতে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বেরিয়ে এসে দেখতে পান একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পঁচা শেখের বাড়ির ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আহত হন বাড়ির দুই নারী সদস্য। আহতদের প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘রোববার ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়ে। কোনো নিহতের ঘটনা ঘটেনি তবে দুইজন আহত হয়েছেন। ট্রাকটিকে হেফাজতে নেওয়া হয়েছে।’

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ২ নারী আহত

আপডেট সময় ০১:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫