ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা

এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় দল মুখোমুখি হবে সিঙ্গাপুরের। বয়সভিত্তিক এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়েও একই দলকে পেয়েছে লাল-সবুজরা। আজ বৃহস্পতিবার (২৯ মে) হওয়া গ্রুপিংয়ে বাংলাদেশের গ্রুপে পড়েছে সিঙ্গাপুর ও ভিয়েতনাম।

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। ‘সি’ গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। এদের মধ্যে ২০১৮ সালের রানার্সআপ ভিয়েতনাম।

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে আজ বৃহস্পতিবার (২৯ মে) বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ৪৪টি দল ১১টি গ্রুপে ভাগ হয়ে মূল পর্বের টিকেটের জন্য লড়বে। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ১১টি রানার্সআপ দলের মধ্যে সেরা চারটি পাবে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ।

২০২৪ সালের সবশেষ আসরের বাছাইয়ে বাংলাদেশের অবস্থা সুখকর ছিল না মোটেও। সেবার গ্রুপ পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছিল তারা। বিদায় নিয়েছিল গ্রুপের টেবিলের তলানিতে থেকে।

আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই হবে। এশিয়ার ৪৪টি দেশ ১১টি গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও চার সেরা রানার্সআপ উঠবে মূল পর্বে। ২০২৬ সালে এই টুর্নামেন্টের স্বাগতিক সৌদি আরব খেলবে সরাসরি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা

আপডেট সময় ০৬:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫