ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বার্সা’র সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি ইয়ামালের!

১৭ বছর বয়সেই বার্সেলোনার মূল দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। আর এবার ক্লাবটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি নতুন চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এই তরুণ উইঙ্গার-বিশ্বস্ত সূত্রে এমনটাই জানিয়েছে ইএসপিএন ও ইউরোপের বড় সব গণমাধ্যম।

বার্সা’র সভাপতি হোয়ান লাপোর্তা ও ইয়ামালের এজেন্ট হোর্হে মেন্দেসের মধ্যে সোমবারের ইতিবাচক বৈঠকের পর দ্রুতই নতুন চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার কথা ইয়ামালের। তবে ১৮ বছর পূর্ণ হওয়ার (১৩ জুলাই) আগেই ক্লাব চাইছে তাকে দীর্ঘমেয়াদে বেঁধে ফেলতে।

২০২৩ সালে স্বাক্ষরিত বর্তমান চুক্তিটি মাত্র তিন বছরের ছিল, কারণ ১৮ বছরের নিচে কোনো খেলোয়াড়ের বেশি মেয়াদের চুক্তি আইনিভাবে বৈধ নয়। এবার নতুন চুক্তির মাধ্যমে তার বেতন বাড়ানোর পাশাপাশি রাখা হবে একাধিক পারফরম্যান্স বোনাস-যেমন ব্যালন ডি’অর জয়ের জন্য আলাদা বোনাস ধরা হয়েছে!

সভাপতি লাপোর্তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ইয়ামালের জন্য ‘বিশেষ’ বরাদ্দ থাকবে। এই নতুন চুক্তিতে সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন হচ্ছে। হান্সি ফ্লিকের অধীনে ইয়ামাল এখন দলটির অবিচ্ছেদ্য অংশ। চলতি মৌসুমে বার্সা’র ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জয়ে (লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপারকোপা) তার অবদান ছিল অনন্য-৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট, যার মধ্যে আছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ও ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ঝলমলে পারফরম্যান্স।

ক্লাব সূত্র বলছে, ইয়ামালকে ঘিরেই আগামী এক দশকের পরিকল্পনা সাজাচ্ছে বার্সেলোনা। তার সঙ্গে নতুন চুক্তির পাশাপাশি সম্প্রতি পেদ্রি, গাভি, পাও কুবারসি ও রাফিনিয়ও চুক্তি নবায়ন করেছেন। একে একে নতুন প্রজন্মের ভিত্তি গড়ে তুলছে বার্সা। বার্সার পাশাপাশি জাতীয় দল স্পেনের হয়েও আলো ছড়াচ্ছেন ইয়ামাল। গত ইউরো জয়ের পথে ‘লা রোহা’র অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি।

এরই মধ্যে তিনি জিতেছেন কোপা ট্রফি, গোল্ডেন বয় অ্যাওয়ার্ড এবং লরিয়াস অ্যাওয়ার্ডে বছরের সেরা উদীয়মান তারকার পুরস্কার। মাত্র সাত বছর বয়সে লা মাসিয়ায় পা রাখা ইয়ামাল মাত্র ১৫ বছর বয়সে বার্সার মূল দলে অভিষেক ঘটান জাভির অধীনে। এরপর যা করেছেন, তা যেন রূপকথার গল্প। নতুন এই চুক্তি তাকে বার্সা’র ইতিহাসের অন্যতম প্রতীকী খেলোয়াড়দের কাতারেও নিয়ে যেতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বার্সা’র সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি ইয়ামালের!

আপডেট সময় ১১:৪৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫