ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

পাকিস্তান পৌঁছেছে জাতীয় দলের প্রথম বহর

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক সিরিজ হারের পর বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল। নতুন করে চ্যালেঞ্জ নিতে এরই মধ্যে পাকিস্তানে পা রেখেছে টাইগারদের প্রথম বহর। আগামী ২৮ মে থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই সিরিজ ঘিরে রয়েছে আলাদা গুরুত্ব। বিশেষ করে দলকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে হলে এখান থেকেই শুরু করতে হবে।

আজ রোববার সকালে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম অংশ। এই বহরে ছিলেন চারজন ক্রিকেটার—হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। সঙ্গে ছিলেন দলীয় ম্যানেজার নাফিস ইকবাল ও কিছু সাপোর্ট স্টাফ। বাকি খেলোয়াড় ও কোচিং ইউনিটের সদস্যরা সোমবার দলের সঙ্গে যোগ দেবেন।

প্রথমে এই সিরিজটি পাঁচ ম্যাচের হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক টানাপোড়েন এবং পিএসএল সূচি পরিবর্তনের কারণে তা তিন ম্যাচে সীমাবদ্ধ রাখা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বিসিবির আলোচনার ভিত্তিতে এই পরিবর্তন আসে। পুরো সিরিজের তিনটি ম্যাচই হবে লাহোরে-২৮ মে, ৩০ মে এবং ১ জুন।

বাংলাদেশ স্কোয়াড;

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তান পৌঁছেছে জাতীয় দলের প্রথম বহর

আপডেট সময় ০১:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫