ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বার্সাকে কাঁদিয়ে ফাইনালে ইন্টার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম নাটকীয় সেমিফাইনাল শেষে ইন্টার মিলান জায়গা করে নিয়েছে ফাইনালে, আর বার্সেলোনাকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে।

সান সিরোয় অনুষ্ঠিত দ্বিতীয় লেগে উত্তেজনায় ঠাসা লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ৩–৩ গোলে ড্র হলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে বদলি হিসেবে নামা ডেভিড ফ্রাত্তেসির গোলে ৪–৩ ব্যবধানে জয় পায় ইন্টার। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৭–৬।

প্রথম লেগেও দুই দল ৩–৩ গোলে ড্র করেছিল বার্সার ঘরের মাঠে। কিন্তু ফিরতি লেগে সান সিরোর চেনা দাপটেই শেষ হাসি হেসেছে সিমোন ইনজাগির দল।

ম্যাচের শুরুতে ইন্টারের হয়ে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লু গোল করায় পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে এরিক গার্সিয়া ও দানি ওলমো গোল করে সমতায় ফেরায় কাতালান ক্লাবটি। এরপর রাফিনিয়ার গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে আচেরবির গোলে সমতা ফেরায় ইন্টার।

অতিরিক্ত সময়ে ইরানি স্ট্রাইকার মেহদী তারেমির পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন ‘ক্রাইসিস ম্যান’ ফ্রাত্তেসি।

তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল ইন্টার। ৩১ মে মিউনিখে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে পিএসজি অথবা আর্সেনাল।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বার্সাকে কাঁদিয়ে ফাইনালে ইন্টার

আপডেট সময় ১১:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫