ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নিখোঁজের ৩ দিন পর পানিতে ভেসে উঠল ভাই-বোনের মরদেহ

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠেছে কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) নামে দুই শিশুর মরদেহ।শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকার কুমার নদী থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কুলসুম আক্তার ও মিনহাজ আপন ভাই-বোন। তারা উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার লিটন মাতুব্বরের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে গত ৫ ফেব্রুয়ারি মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১ টার দিকে গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি ডুবরি দল। এরপর অভিযান বন্ধ রাখেন তারা। পরে আজ (শনিবার) সকালে কুমার নদের থানতলি ও রাস্তি এলাকার শিশু দুটির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্হানীয়রা মিলে মরদেহ দু’টি উদ্ধার করে।

নিঁখোজদের মা মিনোয়ার বেগম দুই সন্তানের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বাবা লিটন মাতুব্বর বলেন, “আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো। আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান সে কেড়ে নিলো।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিখোঁজের ৩ দিন পর পানিতে ভেসে উঠল ভাই-বোনের মরদেহ

আপডেট সময় ০১:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫