ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাটের মোরেলগঞ্জে বাসচাপায় ইজি বাইকের চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরো তিনজন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস পরিবহনের একটি গাড়ি বিপরীতমুখী একটি ইজি বাইককে চাপা দেয়।ইজি বাইকের চালক ও যাত্রীরা একই পরিবারের ছিলেন।নিহতরা হলেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজি বাইকচালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)।আহত হয়েছেন নিহত সুমি বেগমের ২ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।

মোরেলগঞ্জ হাসপাতালের মেডিক্যাল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, ‘মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।’বিকেল সাড়ে ৪টার দিকে নিহতদের মরদেহ হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে বলে জানান মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান।

দুর্ঘটনাকবলিত ইজি বাইক ও পরিবহনটিও থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৫:১১:২১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫