ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রাশমিকা মান্দানা

নিজের পায়ে দাঁড়ানোর অনুভূতিটা খুব মিস করছি

দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাশমিকা মান্দানা। তামিলের পাশাপাশি বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।

সম্প্রতি জিমে গিয়ে আহত হয়েছেন এই নায়িকা। আহত হওয়ার পর থেকেই তার নিত্যসঙ্গী হুইলচেয়ার। দুর্ঘটনার পর কেটে গেছে দুই সপ্তাহ, তারপরও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না ‘পুষ্পা’ খ্যাত এই তারকা।

সম্প্রতি রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার তথ্য জানিয়েছেন।

ভিডিওর ক্যাপশনে রাশমিকা মান্দানা লেখেন, আমার বর্তমান জীবন। ‘ছাবা’ সিনেমার প্রচার। মহারাণী যিশুবাইয়ের চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে অনেক সম্মানিত, ধন্য এবং কৃতজ্ঞ বোধ করছি। তিনি তার কষ্ট মানুষের কাছে প্রকাশ করতেন না। সুতরাং আমিও করব না।

আহত হওয়ার পর ২ সপ্তাহ কেটে গেলেও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না। এ তথ্য জানিয়ে রাশমিকা মান্দানা লেখেন, গত দুই সপ্তাহ ধরে নিজের পায়ে দাঁড়াতে পারছি না। নিজের পায়ে দাঁড়ানোর অনুভূতিটা খুব মিস করছি।

ভক্তদের উদ্দেশে রাশমিকা মান্দানা বলেন, দয়া করে নিজের যত্ন নিন। মানুষ যখন আপনাকে বলবে, তখন এটাকে হালকাভাবে নেবেন না। আপনাদের জন্য ভালোবাসা এবং সাহসী হওয়ার বার্তা দিচ্ছি। আমি তোমাদের সকলের ভালোবাসা এবং সাহস খুব ভালোবেসে নিজের মধ্যে ধারণ করেছি।

এর আগে, সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে রাশমিকা জানান, তার পায়ে তিনটি ফ্র্যাকচার হয়েছে। একটি পেশিতেও আঘাত পেয়েছেন।

ট্যাগস

আপডেট সময় ০১:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481