ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, নিহত ২

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার বিকেলে তানোর-মুণ্ডুমালা সড়কের দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজন জাহিদ আলম (৪৫)। তিনি ইউএস-বাংলা এয়ারলাইনসের সিনিয়র এক্সিকিউটিভ। রাজশাহীর হজরত শাহমখদুম (র.) বিমানবন্দরে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাজশাহী নগরের শিরোইল কলোনি মহল্লায়। বাবার নাম রফিকুল ইসলাম। অপরজন মো. পলাশ (২৬)। তিনি শিরোইল এলাকার বাসিন্দা।

আহতরা হলেন ভূপেন (২৬); তিনি তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া মহল্লার গোবিন্দের ছেলে এবং মো. রিয়াজ (৩০) একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইউএস-বাংলার কর্মকর্তা জাহিদ আলম। আর পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, নিহত ২

আপডেট সময় ০৬:১২:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫