ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

নওগাঁ শৈত্যপ্রবাহের কবলে সর্বনিম্ন তাপমাত্রা, ৯ দশমিক ১ ডিগ্রির

জানুয়ারির প্রথম ৮দিন তুলনামূলক তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও একদিনের ব্যবধানে ৬ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ।

বৃহস্পতিবার সকাল ৯টায় এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গতকাল বুধবার রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের দেখা মিললেও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলায় কনকনে শীত অনুভূত হচ্ছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা থাকলেও দিনভর হিমেল বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। সূর্য পশ্চিম দিকে গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শীত। একইসঙ্গে বয়ে চলে হিমেল বাতাস। গত কয়েকদিনে ধরে দিনের তাপমাত্রা বেড়ে গরম ও রাতে তাপমাত্রা কমে কনকনে শীত অনুভূত হচ্ছে। এর ফলে কিছুটা বিপাকে পড়তে হয়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষকে। এর আগে গতকাল বুধবার বেলা ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাতের তাপমাত্রা কমে যাওয়া বর্তমানে নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

তিনি বলেন, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। এছাড়াও ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা আরও নিচের দিকে নেমে যেতে পারে বলেও জানান তিনি। তাপমাত্রা আগামী কয়েকদিন এই রকমই থাকবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নওগাঁ শৈত্যপ্রবাহের কবলে সর্বনিম্ন তাপমাত্রা, ৯ দশমিক ১ ডিগ্রির

আপডেট সময় ১২:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫