ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুপুরে জানাজার পর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন প্রবীর মিত্র

সদ্যপ্রয়াত অভিনেতা প্রবীর মিত্রের মরদেহ আজ দুপুরে বিএফডিসিতে নেয়া হবে। সেখানে ভক্তদের শেষ শ্রদ্ধা নিবেদনের পর মুসলিম রীতি অনুযায়ী জানাজা ও দাফন সম্পন্ন হবে অভিনেতার।

জানা যায়, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিএফডিসি প্রাঙ্গনে প্রবীর মিত্রের মরদেহ আনা হবে। সেখানে ভক্ত ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা।এরপর তেজগাঁওয়ে বেসরকারি একটি টেলিভিশনে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি এ অভিনেতাকে।

সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। রোববার (৫ জানুয়ারি) রাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।১৯৪৩ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন।

স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ সিনেমার অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি।ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ট্যাগস

আপডেট সময় ১২:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481