ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

আমি বাংলাদেশে চলে এসেছি: শহীদ আফ্রিদি

দীর্ঘ ১১ বছর বিরতি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই মৌসুমে খেলবে চিটাগং কিংস। যেখানে নিজেদের ফেরার মৌসুমে চমক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শহীদ আফ্রিদিকে নিয়োগ দিয়েছে।

আগামীকাল সোমবার বিপিএলের পর্দা উঠছে। এই উপলক্ষে আজ রবিবার ঢাকায় পা রাখলেন আফ্রিদি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটা নিশ্চিত করেছে কিংস ফ্র্যাঞ্চাইজি। এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি’।

আফ্রিদি বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন। এরপর সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। এছাড়া বল হাতে আফ্রিদি শিকার করেছেন ৫৭ উইকেট।

এর আগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কুমিল্লা, ঢাকা গ্লাডিয়েটর্স ও ঢাকায় ডায়নামাইটসের হয়ে শিরোপাও জিতেছেন আফ্রিদি। তিনি সবশেষ ২০১৯-২০ মৌসুমে বিপিএলে খেলেছিলেন।এদিকে এবারই প্রথম বিপিএলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি মেন্টর হিসেবেও কাজ করবেন বলে জানা গেছে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমি বাংলাদেশে চলে এসেছি: শহীদ আফ্রিদি

আপডেট সময় ০৪:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪